1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ডিবি সেজে ডাকাতি করতো সাবেক দুই পুলিশ ও সেনাবাহিনীর সদস্য, ৪ ডিবি পোষাকসহ আটক-৬”

  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ জন দেখেছেন

“ডিবি সেজে ডাকাতি করতো সাবেক দুই পুলিশ ও সেনাবাহিনীর সদস্য, ৪ ডিবি পোষাকসহ আটক-৬”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি-হারুন রশীদ শেখ

ডিবি সেজে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টাকালে ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে সাবেক দুই পুলিশ সদস্য ও এক সেনাবাহিনী সদস্য রয়েছে বলে জানান পুলিশ।
আজ শনিবার (২৪ জানুয়ারী) সন্ধায় আটক ওই ৬ ডাকাতকে ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেছে। আটক ডাকাতরা  হলো চাকুরীচ্যুত পুলিশ সদস্য  মোঃ কাজল ইসলাম জিকু , বরখাস্তকৃত পুলিশ সদস্য মোঃ রুবেল রানা,  চাকুরীচ্যূত সেনা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান রাজু ও মোঃ বশির হাওলাদার , মোঃ হীরা বেপারী এবং মোঃ ফয়সাল রাব্বি। এদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও এরা সবাই ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। এদের সবার নামে একাধিক মামলা রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ হতে ৪টি ডিবির পোষাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি ওয়াকিটকি সেট ও ইলেকট্রিক শক দেয়ার মেশিন, ১টি লেজার লাইট ও তাদের ব্যবহৃত হাইস গাড়ি উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় অভিযানকালে সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস দিয়ে ডাকাতরা সন্দেহজনকভাবে দ্রুত গতিতে কাউন্টার পার হওয়ার চেষ্টা করে। এ সময় গাড়িটি থামালে ভিতরে থাকা এক ব্যক্তি তার ডান হাতে থাকা ওয়ারলেস (ওয়াকিটকি) সেট দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দেয়। তখন গোয়েন্দা পুলিশ বিষয়টি চ্যালেঞ্জ করলে ভিতরে থাকা অন্যান্য ডাকাতরা আতঙ্কিত হয়ে গাড়ির দুই পাশের গ্লাস ভেঙ্গে বের হয়ে পালানোর চেষ্টা করলে গাড়ির ভিতর হতে ৬ ডাকাতকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা স্বীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর এসব সরঞ্জামাদি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশ এলাকায় ডাকাতি করে আসছে। তারা ঢাকা থেকে বিভিন্ন দিকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে বাসে চলাচলকারী যাত্রীদের টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে রাস্তায় বাস থামিয়ে আইনগত অভিযানের নামে যাত্রীদের বাস থেকে নামিয়ে নিয়ে তাদের নিজস্ব গাড়িতে উঠিয়ে যাত্রীদেরকে মারপিট করে সবকিছু  লুট করে নিয়ে সুবিধাজনক জায়গায় তাদেরকে নামিয়ে দিয়ে চলে যেতো।
মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ (পদ্মা ডিবির) ইনচার্জ  মহিদুল ইসলাম শনিবার রাত ৭ টার দিকে  বলেন, ডিবি সেজে ডাকাতির চেষ্টাকালে ডিবির পোশাকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির