1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“দেওয়ানগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০০ জন দেখেছেন

“দেওয়ানগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত”

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ, জামালপুর:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক বিরোধী মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে লংকারচর সকাল বাজার এলাকায় কর্মসূচিটি পালিত হয়। মাদকের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‘মাদককে না বলি, সুন্দর-সমৃদ্ধ সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লংকারচর সচেতন মহলের উদ্যোগে সকাল বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে মাদকের নেতিবাচক প্রভাব তুলে ধরেন উপস্থিত বক্তারা। মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক বক্তব্য দেন- মো. মতিউর রহমান, আ. গফুর মন্ডল, মো. সিরাজুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. সাইদুর রহমান, মো. শফিকুল ইসলাম, শাহ সফি বাতাস, মো. এনামুল হক, মো. লিখন মিয়া, আ. করিম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, অত্র এলাকায় মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাতের নাগালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকার মাদকসহ নেশা জাতীয় দ্রব্য। মাদক বিক্রেতা ও সেবনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তব্যে মতিউর রহমান (সাবেক মেম্বার) বলেন, আমাদের একটা ২০০ টাকা দামের মুরগী সন্ধ্যার পর না পেলে পুরো পাড়া মহল্লায় খোঁজা-খুঁজি করি, কিন্তু সব চেয়ে মূল্যবান সম্পদ আমাদের সন্তানরা রাতে কোথায় যায় কার সাথে সঙ্গ দেয় কোন অভিভাবক খোঁজ রাখেনা। এটাই আমাদের অভিভাবকদের বড় ব্যর্থতা।

চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বলেন, মাদকে আসক্ত হয়ে এলাকার যুব সমাজের বড় একটি অংশ আজ বিপথগামী। মাদকসেবীদের পরিবার ও সমাজ তাদের যন্ত্রণায় অতিষ্ট। শুধু মানববন্ধন করে মাদক নির্মূল করা যাবে না। পরিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সন্তানরা রাতে কোথায় যায়, কাদের সাথে সঙ্গ দেয় সে খবর রাখতে হবে অভিভাবকদের।

আলোচনা সভা শেষে সকাল বাজার থেকে মিলন মোড় পর্যন্ত র‍্যালী করে এলাকাবাসী। এরপর উপস্থিতিদের মতামতের ভিত্তিতে মো. মতিউর রহমানকে সভাপতি ও মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির