1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শিবপুরে ডাকাতি মামলার আসামী সেলিম গ্রেফতার”

  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৫ জন দেখেছেন

“শিবপুরে ডাকাতি মামলার আসামী সেলিম গ্রেফতার”

আমিনুল ইসলাম জনি,শিবপুর,নরসিংদী।
নরসিংদীর শিবপুর উপজেলার কামরাবো এলাকায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন বহু মামলার পলাতক আসামি মো. সবুজ ওরফে সেলিম (৩৫)। তিনি নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।

রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি ক্যাম্প (নরসিংদী) এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি সোমবার (২৩ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সবুজ ওরফে সেলিমের বিরুদ্ধে ঢাকার ভাষানটেক, গাজীপুরের শ্রীপুর ও নরসিংদীর পলাশ থানায় ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থার জন্য পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির