“সেনবাগের কাবিলপুরে সাড়ে ৩ কেজি ওজনের ৮ ফুট লম্বা একটি গাজা গাছ উদ্ধার”
রফিকুল ইসলাম রিফাত,প্রতিনিধি সেনবাগ উপজেলা
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাবিলপুর গ্রামে প্রায় ৮ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধারের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছটি চাষ করেন আব্দুল মান্নান প্রকাশ খোকন। উদ্ধারকৃত গাঁজা গাছটির ওজন প্রায় সাড়ে তিন কেজি বলে জানা গেছে। অভিযুক্ত আব্দুল মান্নানের বাড়ি আব্বাস আলী হাজী বাড়ি, গ্রাম কাবিলপুর, ৭নং ওয়ার্ড, ৬নং কাবিলপুর ইউনিয়ন, সেনবাগ, নোয়াখালী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সেনবাগ থানার ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও তার নেতৃত্বাধীন টিম। এ ঘটনায় সেনবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সেনবাগ উপজেলার কাবিলপুর এলাকা থেকে মাঝে মাঝে এ ধরনের কিছু ঘটনা সামনে আসে, যা সাধারণ মানুষের জন্য বিস্ময়কর ও উদ্বেগজনক। সংশ্লিষ্ট মহলের মতে, মাদক নির্মূলে আরও কঠোর নজরদারি ও সচেতনতা প্রয়োজন।
এই কাবিলপুর গ্রামের অনেক ঐতিহ্য আছে অনেক প্রতিষ্টিত শিল্পপতি আছেন ও গন্যমান্য ব্যক্তিবর্গ আছেন সকলের প্রতি অনুরোধ রইলো এই ধরনের গুরুত্বপূর্ণ অপরাধ গুলো আমাদের সমাজের ও বিদ্যালয়ের ছেলেদের অনেক বিপদজনক তাই সকলেই এগিয়ে আসতে হবে এই ইউনিয়ন ও সমাজ কে বাঁচানোর জন্য।
Leave a Reply