1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মির্জাগঞ্জে কৃষক হত্যা মামলার আসামি মহারাজ গ্রেপ্তার”

  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ জন দেখেছেন

“মির্জাগঞ্জে কৃষক হত্যা মামলার আসামি মহারাজ গ্রেপ্তার”

মোঃ রিয়াজ রহমান, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালী

পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে আলোচিত কৃষক দুলাল মল্লিক (৬০) হত্যা মামলার প্রধান আসামি মো. মহারাজ খান (৪৭)–কে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভুতুমিয়া এলাকা থেকে মির্জাগঞ্জ থানার একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এ অভিযান পরিচালনাকারী এসআই কাওসার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মহারাজ খান ভুতুমিয়া এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে এসআই মিজানসহ অন্যান্য পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে প্রায় আধা কিলোমিটার ধাওয়া শেষে একটি খোলা মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে মকুমা গ্রামের বাসিন্দা মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে ঢুকে পাকা ধান নষ্ট করছিল। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে দুলাল মল্লিকের সঙ্গে মহারাজ খানের পরিবারের বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) ও মেয়ে হাদিয়া আক্তার (২২) সংঘবদ্ধ হয়ে দুলাল মল্লিকের ওপর হামলা চালান। এ সময় মহারাজ খানের মেয়ে হাদিয়া আক্তার কাঁচি দিয়ে দুলাল মল্লিকের মাথায় সজোরে কোপ দিলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দুলাল মল্লিককে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার বিকেলে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে শাওন মল্লিক বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস ছালাম বলেন, ‘প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি আছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির