1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি হোক এটাই আমার চাওয়া — টাঙ্গাইল ১ কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ”

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ জন দেখেছেন

“ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি হোক এটাই আমার চাওয়া — টাঙ্গাইল ১ কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ”

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি টাংগাইল

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, এলাকার বেকারত্ব দূর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি হোক এটাই আমি চাই। আমি যদি এমপি নাও হই, তবুও নিজ খরচে মধুপুর ও ধনবাড়ী এলাকায় কর্মসংস্থানমূলক উদ্যোগ চালু করব।
রবিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৮নং ওয়ার্ড চালাষ কর্মী ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, টাঙ্গাইল-১ আসনে একটি আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তরুণদের হাতে-কলমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।
গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
তিনি বলেন, শুধু শিক্ষিত বেকার তৈরি করলে চলবে না প্রয়োজন হাতে-কলমে দক্ষ জনশক্তি। কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তোলাই আমার প্রধান লক্ষ্য।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির