“লৌহজংয়ে সেনা অভিযানে ইয়াবা, অস্ত্রসহ যুবক আটক”
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি-হারুন রশীদ শেখ //
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে লৌহজং আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ৮১ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, নগদ ৮১০ টাকা, একটি চায়নিজ কুড়াল, ৩টি চা-পাতি, একটি বড় ছোড়া, একটি দা এবং ৩টি রামদা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ সুমন হোসেন । তিনি মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পাইকারা গ্রামে। পোস্ট অফিস জাউটিয়া, থানা লৌহজং।
আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এদিকে স্থানীয়রা মাদক ও সন্ত্রাস দমনে আর্মির এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply