1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে সরকারি গাড়ির ধাক্কায় স্কুলশিশু গুরুতর আহত; চালক পলাতক, গাড়ি জব্দ”

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

“খাগড়াছড়িতে সরকারি গাড়ির ধাক্কায় স্কুলশিশু গুরুতর আহত; চালক পলাতক, গাড়ি জব্দ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে মৎস্য কর্মকর্তার সরকারি গাড়ির ধাক্কায় এক স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নারিকেল বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থী স্বপ্নময় দাস (শিশু)—শান্তিনগর এলাকার বাপ্পি দাশের ছেলে এবং ইংলিশ ভয়েস স্কুলের শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীর চাচা অভিজিৎ দাশ জানান, স্বপ্নময় তার নানির সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় কিছু দূরে দাঁড়িয়ে থাকা মৎস্য কর্মকর্তার গাড়িটি হঠাৎ দ্রুতগতিতে চালু হলে নানি ও শিশুটিকে ধাক্কা দেয়। এতে নানি ছিটকে পড়লেও শিশুটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়ির চালক আহত শিক্ষার্থীকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পৌঁছে দেন। তবে পরবর্তীতে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও মেডিকেল অফিসার উম্মে হালিমা জুথি বলেন,“আহত শিক্ষার্থীকে হাসপাতালে আনার সময় তার পালস কম ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ বলেন,
“আমরা অফিসে যাওয়ার পথে গাড়ির সামনে একটি টমটম ছিল। টমটমটি সরে যাওয়ার পর শিশুটি হঠাৎ দৌঁড়ে রাস্তা পার হতে গেলে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাকে আমাদের গাড়িতেই হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আমরা সার্বিক খোঁজখবর রাখছি।”
খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ জানান,
“ঘটনার পর গাড়ির চালক দীপন চাকমা পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবার এজাহার দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির