1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন”

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

“আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি ॥

জীবাশ্ম জ্বালানিকে না বলুন”এই আহ্বানকে সামনে রেখে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক জহুরুল আলম। মানববন্ধনে বক্তারা বলেন, ক্রমবর্ধমান জলবায়ু সংকট ও পরিবেশ দূষণের জন্য জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার অন্যতম দায়ী। এই পরিস্থিতি থেকে উত্তরণে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির বিকল্প ব্যবহারের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শুধু জ্বালানি ব্যবস্থার পরিবর্তনই নয়, এর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, নীতিগত স্বচ্ছতা এবং জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। বিশেষ করে পাহাড়ি ও পরিবেশ-সংবেদনশীল অঞ্চলে উন্নয়ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, আনন্দ ট্রেনিং সেন্টারের কর্মকর্তা শ্যামল রোজারিও, সনাক সদস্য অংসুই মারমা, বিধান রায় বিশ্বাস ও ত্রিনা চাকমা। বক্তারা নিজ নিজ বক্তব্যে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।
মানববন্ধনে সনাকের অন্যান্য সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির