1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালমনিরহাটে ইসলামিক ফাউন্ডেশন এ শিক্ষক নিয়োগে অনিয়ম”

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

“লালমনিরহাটে ইসলামিক ফাউন্ডেশন এ শিক্ষক নিয়োগে অনিয়ম”

মোঃ রুহুল আমিন রাসেল,লালমনিরহাট জেলা প্রতিনিধি ।

ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাট জেলার “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে লালমনিরহাট জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে।

লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষক পদের জন্য সম্প্রতি লিখিত পরীক্ষা হয়েছিল ২৪ জানুয়ারী-২৬ (শনিবার) জেলা মডেল মসজিদ হলরুমে। একই দিনে বিকালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন এবং সন্ধ্যা সাতটায় মৌখিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশনের লালমনিহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও শিক্ষক নিয়োগ নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ রেজাউল করিম

লিখিত পরীক্ষা ও মৌখিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল শীট বিশ্লেষণ করে ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান আদিতমারী উপজেলার সহজ কোরআন শিক্ষার রোল নং ৭ লিখিত পরীক্ষায় ফেল হওয়ার পরও মৌখিক পরীক্ষায় তাকে পাশ দেখানো হয়। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন করে আরেকটি লিখিত ফলাফল শীট প্রকাশ করা হয়।

অতীতে এই প্রকল্পের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল বিশেষ করে, নিয়োগের ক্ষেত্রে স্থানীয় প্রভাব খাটানো বা রাজনৈতিক সুপারিশের অভিযোগ বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে আলোচিত হয়েছে । ৮ম পর্যায় প্রকল্পের নিয়োগ পরীক্ষায় এবারও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে লিখিত পরীক্ষায় ফেল করে কিভাবে মৌখিক পরীক্ষায় পাশ দেখানো হয়। দুর্নীতি ছাড়া এটি কোনভাবেই সম্ভব নয় যাহা সাধারণ পরীক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও শিক্ষক নিয়োগ নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ রেজাউল করিম বলেন আমাদের ভুল হয়েছে মানুষ বলতেই ভুল

শিক্ষক নিয়োগ নির্বাচন কমিটির সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে হোয়াটসঅ্যাপে নক দিলেও কোন উত্তর মেলেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির