“রুপসী পাড়া ইউনিয়নে সাচিং প্রু জেরির আগমন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শন”
মোঃশফিকুল ইসলাম তুহিন লামা প্রতিনিধি
আগামী ২৯ তারিখ বান্দরবান-৩০০ নং আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সাচিং প্রু জেরির রুপসী পাড়া ইউনিয়নে আগমনকে সামনে রেখে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আমির হোসেন আমু।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এডভোকেট মামুন মিয়া।
পরিদর্শনকালে আমির হোসেন আমু রুপসী পাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আসন্ন কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply