1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগদান”

  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগদান”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ তৃণমূল পর্যায়ের সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদান জেলার মূলধারার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে বিএনপিতে যোগ দেন তারা।
নবাগতদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া বলেন,
“আপনারা বিএনপি তথা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সেই আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একজন মানুষ হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব।”
সাবেক ইউপি সদস্য ও মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু এবং খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান।
অনুষ্ঠানে জানানো হয়, ভাইবোনছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শান্তিময় চাকমার নেতৃত্বে চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ তৃণমূল পর্যায়ের এক হাজারেরও বেশি মানুষ বিএনপিতে যোগ দেন। এই গণযোগদান আসন্ন নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির