1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“হাকিমপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি আটক”

  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ জন দেখেছেন

“হাকিমপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি আটক”

মোঃ সাকিব হিলি প্রতিনিধি দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক মামলায় ০৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুইজন পলাতক আসামিকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন—হাকিমপুর উপজেলার ০১ নং খট্টামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ আলতাফ হোসেনের পুত্র মোঃ সুজন আলী ওরফে সুজন (৩০) এবং একই এলাকার ডাঙ্গাপাড়া (চৌধুরী পাড়া) গ্রামের আবুল কালাম আজাদের পুত্র মোঃ মাহমুদুল ইসলাম (২৮)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল ২৬ জানুয়ারি সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আটক আসামি সুজন আলীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার জিআর মামলা নং-২৪৫/১২ এবং মাহমুদুল ইসলামের বিরুদ্ধে বিরামপুর থানার জিআর মামলা নং-৯৬/২১ চলমান ছিল। উভয় মামলায় আদালত তাদের ০৩ বছরের কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ আরও জানায়, আটককৃত দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে ২৭ জানুয়ারি ২০২৬ ইং মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাকিমপুর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির