1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“রামুতে জামায়াত প্রার্থী বাহাদুরের জনসভায় মানুষের ঢল”

  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

“রামুতে জামায়াত প্রার্থী বাহাদুরের জনসভায় মানুষের ঢল”

হামিদুল হক মার্সাল রামু, কক্সবাজার

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় কক্সবাজার ৩ (কক্সবাজার সদর-রামু) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদরাসা মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত কক্সবাজার ৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর প্রকাশ ভিপি বাহাদুরের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাহাদুর বলেন, ‘ কক্সবাজারের সদর ও রামু উপজেলার মানুষ একে অপরকে চেনে। অথচ এই জেলাও চাঁদাবাজদের দখলে চলে গেছে। জনগণের রায়ে আমরা ক্ষমতায় এলে এই মানুষগুলোর দায়িত্ব আমরা নেব। তাদের কাজ দেব, যাতে চাঁদাবাজি করতে না হয়।’
চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি প্রার্থী ভিপি বাহাদুর বলেন, ‘আমরা চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না।
মানুষ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে ভোট দেবে।’ বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও না। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দেব।’
নির্বাচনী জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সহযোগিতা কামনা করেন শহিদুল আলম বাহাদুর।
উক্ত জনসভায় গণমানুষের উপচে পড়া ভীড় দেখা গিয়েছে। জুহরের নামাজের পর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে দাঁড়িপাল্লার জয়ধ্বনি দিয়ে লোকজন স্লোগানস্থলে উপস্থিত হন। এছাড়াও দক্ষিণ মৌলভীর কাটা, তুলাতলী ও দোছড়ি এলাকা থেকে হাজার হাজার মানুষ নিয়ে পৃথক তিনটি বিশাল মিছিল পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করে। এসময় সমাবেশ স্থলসহ পুরো এলাকা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ স্লোগানে মুখরিত হয়ে যায়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে, রামু উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, যুব বিভাগের পরিচালক মুহাম্মদ তৈয়ব উল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ নাসিমসহ বিভিন্ন ওয়ার্ড ইউনিট ও বিভাগীয় নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির