1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১০ জন দেখেছেন

“শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে”

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প-২০২৬ আজ শুক্রবার, ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৭টা থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলে এ আয়োজন। এতে স্কাউটিংয়ের মৌলিক বিষয়, গেরো, প্রাথমিক প্রতিবিধান, তাঁবু জলসা ও হাইকিংসহ নানা হাতে-কলমে প্রশিক্ষণমূলক কার্যক্রম শেখানো হয়।

আয়োজকদের তথ্যমতে, সকাল ৭টায় ক্যাম্প সচিবালয়ে রিপোর্টিং ও খাবারের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ৭:৩১ থেকে ৮:৪০ পর্যন্ত পোগোজ মাঠে বিপি পিটি ও ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হয়।
সকাল ৮:৫১ থেকে ১১:৫০ পর্যন্ত চলবে বিভিন্ন সেশন। এতে স্কাউটিংয়ের মৌলিক বিষয়, পাইওনিয়ারিং, অনুমান ও প্রাথমিক প্রতিবিধান, তাঁবু জলসা, হাইকিং ও কোড এন্ড সাইফার এবং রোভার প্রোগ্রাম, লগবই ও মাই প্রোগ্রেস নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ থাকবে। ১১:৫১ থেকে ১২:৩০ পর্যন্ত চলে মুক্ত আলোচনা।
নামাজ ও খাবারের বিরতির পর দুপুর ১:৫১-এ রোভাররা বাসে করে দ্বিতীয় ক্যাম্পাসে যান।
সেখানে আনন্দ ভ্রমণ, স্টেশন থেকে পুকুরপাড় পর্যন্ত হাইকিং এবং কিমস গেম অনুষ্ঠিত হবে। বিকেল ৪:৩০ থেকে ৫টা পর্যন্ত পতাকা নামানো ও ফটো সেশনের পর ৫:৪০ মিনিটে ক্যাম্প এরিয়া ত্যাগের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।

সমাপনী বক্তব্যে জবি রোভার স্কাউটস গ্রুপ সম্পাদক সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন,প্রিয় স্কাউট বন্ধুরা, এই বয়সই তোমাদের তারুণ্যের সময় বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার উপযুক্ত সময়। তোমরা ভবিষ্যতে আরও ভালো করবে এবং প্রত্যেকেই একজন আদর্শ ও দক্ষ স্কাউট হবে,এটাই আমার প্রত্যাশা।

ক্যাম্পে ছয়টি স্টেশনে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয়গুলো হলো গেরো (দুই ভাগে), প্রাথমিক প্রতিবিধান, তাঁবু জলসা, ল্যাশিং এবং অনুমান ও পর্যবেক্ষণ। প্রশিক্ষকদের মধ্যে গেরো স্টেশনে ছিলেন মোঃ ইমতিয়াজ মাহমুদ ও এস.কে. জামিরুল, প্রাথমিক প্রতিবিধানে আলমগীর হোসেন, তাঁবু জলসায় মোঃ আরিফুল ইসলাম ও মোঃ মুছাব্বিরুল, ল্যাশিংয়ে মোঃ আহসান হাবীব এবং অনুমান ও পর্যবেক্ষণে মোঃ কামরুল হাসান।

ক্যাম্প সচিবালয়ের দায়িত্বে থাকা রেজিস্ট্রেশন ও খাদ্য, শৃঙ্খলা এবং মিডিয়া উপকমিটিসহ বিভিন্ন উপকমিটি দিনের কার্যক্রম সমন্বয় করা হয়। আয়োজনে ইনচার্জের দায়িত্বে আছেন সভাপতি অর্ণব সরকার, ডেপুটি ইনচার্জ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং প্রোগ্রাম সমন্বয়কারী সম্পাদক (প্রোগ্রাম) মাহমুদুল হাসান। তাঁরা সবাই রোভার-ইন-কাউন্সিল-২০২৬-২৭-এর নেতৃবৃন্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির