1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন” সবুজ বাংলাদেশের স্বপ্নে রংপুরে ৬০ শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ” নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন জননেতা মাহবুব আলম” মুরাদনগরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত”

ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন”

  • আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

“ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন”

মোঃ কায়সার হাবীব পাপ্পু ঘোড়াঘাট

(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ‘কাজী এগ্রো কেয়ার’-এর উদ্যোগে উচ্চ ফলনশীল ধান, ভুট্টা ও সরিষা বীজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ঘোড়াঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন কাজী এগ্রো কেয়ারের নিজস্ব গোডাউন প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শামসুর রহমান জিন্না , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আলম ও ব্যবসায়ী মোঃসিয়াব মিয়া।

অনুষ্ঠানে কাজী এগ্রো কেয়ারের স্বত্বাধিকারী মোঃ কাজী আব্দুল রউফ বলেন, “আমাদের ধান, ভুট্টা ও সরিষার বীজ অত্যন্ত উন্নত মানের এবং উচ্চ ফলনশীল। ঘোড়াঘাটের প্রান্তিক কৃষকরা কাজী এগ্রো কেয়ারের এই বীজ ব্যবহার করলে অধিক ফসল উৎপাদনে সক্ষম হবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। আমরা বীজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি কৃষকরা যেন বাম্পার ফলন ঘরে তুলতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।এছাড়া অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকদের মাঝে উন্নত জাতের বীজের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং তাদের হাতে বীজ তুলে দেওয়া হয়।

মোঃ কায়সার হাবীব পাপ্পু
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি
৩০.১০.২০২৬
০১৭১২৩৮৩১৪৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির