1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন” সবুজ বাংলাদেশের স্বপ্নে রংপুরে ৬০ শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ” নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন জননেতা মাহবুব আলম” মুরাদনগরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন”

  • আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

“লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন”

লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মিলের কেইন ক্যারিয়ারে আখ ফেলে আনুষ্ঠানিকভাবে এ মৌসুমের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
এসময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূইয়া প্রমূখ।
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।
লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির