1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের সেবক হয়ে থাকবো – সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৭১ জন দেখেছেন

“ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের সেবক হয়ে থাকবো – সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব”

বখতিয়ার উদ্দীন,উপজেলা প্রতিনিধি তালা.সাতক্ষীরা

জানুয়ারি ২৮, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে জনগণের সেবক হয়ে থাকবো । বিপদে আপদে সকলের পাশে পাবেন । কোন দল, কোন মত আমি সেটা বুঝিনা । অতীতেই যেটুকু সুযোগ পেয়েছি দলমত নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করেছি । আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে আবারো আপনাদের সেবক হয়ে থাকবো-ইনশাআল্লাহ।

বুধববার (২৮ডিসেম্বর) বিকালে তালা উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের সুভাষিনী ফুটবল মাঠে নির্বাচনী জনসভায় এভাবেই কথাগুলো বলছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

এসময় তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্র্ড থেকে আসা কয়েক হাজার জনতার উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ৭০ বছরের সাজা মাথায় নিয়ে কারাগারে মৃত্যুর দৌড়গোড়ায় পৌছে গিয়েছিলাম। আল্লাহর রহমতে সেখান থেকে ফিরে এসেছি । জীবনের বাকি সময়টুকু আপনাদের সেবা করার মধ্যে দিয়ে কাটিয়ে দিতে চাই । আজকের এই জনস্রোত যদি আমাকে ভোট দেয় আমি এমপি হবো- ইনশাআল্লাহ। আর আপনাদের কথা দিচ্ছি আমি এমপি হলে এ অঞ্চলের প্রধান সমস্যা জলবদ্ধতা দূরীকরণ হবে আমার প্রথম লক্ষ্য ।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের পরিচালনায় নির্বাচনী জনসভায় অন্যন্যেদেও মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিঃ সহ সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নির্বাচনী প্রচারনার দায়িত্বপ্রাপ্ত যুবনেতা এম এম মারুফ উল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির