1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“মৌলভীবাজারে ১১ দলীয় জোটের নেতাকর্মী নিয়ে আহমদ বিলালের দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ”

  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

“মৌলভীবাজারে ১১ দলীয় জোটের নেতাকর্মী নিয়ে আহমদ বিলালের দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের দেয়ালঘড়ি প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আহমদ বিলাল তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারী) রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এসময় ১১ দলীয় জোট মৌলভীবাজারের নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন।

কর্মসূচীর অংশ হিসেবে দুপুর ১২টায় রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে গণসংযোগ শেষে ইটা চা বাগান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন আহমদ বিলাল। জুমা নামাজ শেষে স্থানীয় মুসল্লীদের সঙ্গে মতবিনিময় করে দেয়ালঘড়ি মার্কার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বাদ আসর মৌলভীচক পয়েন্টে একটি উঠান বৈঠক এবং বাদ মাগরিব করাইয়া বাজারে গণসংযোগ শেষ করে এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টায় ইসলামপুর বাজারে গণসংযোগ এবং রাত সাড়ে ৮টায় তারাপাশা বাজারে গণসংযোগ সহ বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রম অব্যাহত আছে।

গণসংযোগকালে মাওলানা আহমদ বিলাল ভোটারদের দোয়ারে দোয়ারে গিয়ে ইসলামী সমমনা ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ৫৪ বছরেও কোনো সরকার দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারেনি। স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তর করব। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও কৃষকের প্রয়োজনীয় সার, কীটনাশক ও বীজের দাম সহনীয় পর্যায়ে নেই। ক্ষমতায় গেলে এসব কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।

করিমপুর চা বাগানে গণসংযোগকালে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা আহমদ বিলাল বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান ভাই জোটের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে গেছেন। সময়মতো প্রার্থিতা প্রত্যাহার করতে না পারায় তার প্রতীক ব্যালটে থাকলেও তিনি কোনো প্রচারণা করবেন না এবং আমার পক্ষেই কাজ করবেন। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ দেয়ালঘড়ি মার্কার বিজয় হবে। জামায়াতে ইসলামী ও শিবিরের ভাইয়েরা ইতোমধ্যে আমার পক্ষে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। আগামী দিনগুলোতে তারা আরও ব্যাপকভাবে মাঠে কাজ করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির