1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জয়ী হয়ে ক্ষমতায় গেলে নোয়াখালী জেলাকে বিভাগ ও সিটি করপোরেশনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান”

  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ জন দেখেছেন

“আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জয়ী হয়ে ক্ষমতায় গেলে নোয়াখালী জেলাকে বিভাগ ও সিটি করপোরেশনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান”

রফিকুল ইসলাম রিফাত,নোয়াখালী জেলা

শুক্রবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘নোয়াখালীবাসী নোয়াখালীকে বিভাগ চায়, সিটি করপোরেশন চায়। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে এই দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।

জামায়াত আমির আরও বলেন, হাতিয়া-কোম্পানীগঞ্জ-সুবর্ণচর নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, কোম্পানীগঞ্জ-ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, তাদের হাতে দেশ পরিচালনার ক্ষমতা গেলে ভালোবাসার দেশ তৈরি সম্ভব। যারা ভালোবাসতে পারেননি, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন, তাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়।

তিনি আরও বলেন, শুধু নোয়াখালীতে নয়, দেশের যেখানে যাচ্ছি ,মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি।

বিশেষ করে ১২ তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ দেখতে জুলাই যোদ্ধা ও যুব সমাজ মুখিয়ে আছে।

এ সময় তিনি নোয়াখালীর ছয়টি আসনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধ করেন। পরে জামায়াত আমির নোয়াখালীর ছয়টি আসনের জামায়াতের চার প্রার্থীকে দাঁড়িপাল্লা এবং ১১ দলীয় জোটের দুই প্রার্থীকে শাপলা কলি তুলে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির