1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“রংপুর–১ আসনে প্রার্থীদের জনগণের মুখোমুখি: স্বজনপ্রীতি ও দলীয়করণ না করার শপথ”

  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

“রংপুর–১ আসনে প্রার্থীদের জনগণের মুখোমুখি: স্বজনপ্রীতি ও দলীয়করণ না করার শপথ”

মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি রংপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর–১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা সুজন—সুশাসনের জন্য নাগরিক কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আনাস এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী আহসানুল আরেফিন উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সুজন কমিটির সভাপতি অধ্যক্ষ নূরন নবী। পরে প্রার্থীরা তাদের প্রত্যাশা তুলে ধরেন এবং উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রার্থীরা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং একে অপরের হাত ধরে জনগণের সামনে শপথ নেন। অঙ্গীকারে তারা বলেন, নির্বাচিত হলে এলাকায় দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক শাসনব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দায়িত্ব পালনে স্বজনপ্রীতি ও দলীয়করণকে প্রশ্রয় দেওয়া হবে না।
প্রার্থীরা আরও জানান, নির্বাচনে পরাজিত হলে তারা গণরায় মেনে নেবেন এবং বিজয়ী প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করবেন। একই সঙ্গে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে আলিঙ্গনের মাধ্যমে বরণ করে নিয়ে একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত নাগরিকদের পক্ষ থেকেও শপথবাক্য পাঠ করা হয়। তারা প্রতিশ্রুতি দেন, যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং কোনো প্রকার কালোটাকার বিনিময়ে ভোট দেবেন না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাছিমা আমিন এবং গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মহানগর সুজনের সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ স্বাধীন। সহযোগী হিসেবে ছিলেন উপজেলা সুজনের সদস্য সুজন আহম্মেদ, খাদেমুল ইসলাম ইমন ও ইয়ুথ প্রতিনিধি মেহজাবীন মৌ। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সুজনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, ইয়ুথ সদস্যরা এবং দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মো. শামসুদ্দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির