“আজ শিবচরে মাওলানা মামুনুল হকসহ ১০ দলীয় জোটের সমাবেশ”
সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-
মাদারীপুর জেলার শিবচর উপজেলা ১০ দলীয় জোটের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হবে। আজ সোমবার (০২ই ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় শিবচর নন্দকুমার মডেল স্কুল মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল থেকেই জনসভার মাঠ প্রস্তুতের কাজ চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায় স্টেজ,প্যান্ডের কাজ শেষের দিকে।
জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস এর চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ,১০ দলীয় জোটের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ
সাদিক কায়েম, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরীসহ আরো অনেকের থাকার কথা রয়েছে।
এ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব এর গণসমাবেশ উপস্থিত থাকার কথা রয়েছে ১০ দলের ঐক্য সমর্থিত নেতৃবৃন্দ ও সদস্যগণ এবং শিবচরের সর্বস্তরের জনগণ।
শিবচরের সর্বস্তরের জনগণকে দলে দলে অংশগ্রহণ করার জন্য দাওয়াত প্রেরণ ও অংশগ্রহণ এর জন্য গতকাল থেকেই মাইকিংসহ প্রচারণার কাজ চলছে।
সমাবেশ সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন ১০ দলীয় জোটের মাদারীপুর-১ শিবচর আসনের প্রার্থী পীরজাদা মাও.হানজালা। তিনি গতকাল ১লা ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে এক সংবাদ সম্মেলন ডেকে জনসমাবেশের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Leave a Reply