“নূরুল ইসলাম মনির সমর্থনে বেতাগীতে বিশাল নির্বাচনী জনসভা”
মোঃ সাকির হাওলাদার, স্টাফ রিপোর্টার বরিশাল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মনির সমর্থনে বেতাগর কাদিরাবাদ মাজার মাঠে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাদিরাবাদ মাজার মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নূরুল ইসলাম মনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতাগী উপজেলার সাবেক চেয়ারম্যান, বেতাগী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সভাপতি ছাত্রদলের নেতৃবৃন্দ সহ কাদিরাবাদ ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
কাদিরাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম নশার সার্বিক আয়োজনে
জনসভায় বক্তারা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে নূরুল ইসলাম মনির নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এলাকার উন্নয়নে করতে হলে বিএনপিকে ভোট দিতে হবে কারণ সরকার প্রধান হবেন তারেক রহমান এমপি যদি বানিয়ে সংসদে পাঠান তাহলে উন্নয়ন করতে বাধা হবে না, আপনারা যদি জামায়াতের প্রার্থীকে নির্বাচিত করলে তারা জান্নাতের টিকেট দিয়ে দিবেন আর সুলতান ভাই ডাক্তার মানুষ এলাকায় এসে চিকিৎসা সেবা দিবেন কিন্তু রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবেনা তিনি আর বলেন সংস্কারের জন্য সরকারি অনুদান প্রদান করেছিলেন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও ব্যাপক সহায়তা করেছিলেন। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বৈঠকে এলাকার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply