1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে জেলা পরিষদের সহায়তা”

  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ জন দেখেছেন

“ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে জেলা পরিষদের সহায়তা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে ক্রীড়া সামগ্রী পেল সংগঠন ও ক্রীড়াবিদরা

খাগড়াছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা আরও গতিশীল করতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও ক্রীড়াবিদদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৫–২০২৬ অর্থবছরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাবের প্রতিনিধিদের মাঝে মোট ৮১ সেট ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহবুব আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন,

“ক্রীড়া ও সংস্কৃতি একটি সমাজের সুস্থতা ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ক্রীড়াবিদদের পাশে থাকার এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম বলেন,“পার্বত্য অঞ্চলের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে প্রয়োজন যথাযথ সুযোগ ও উপকরণ। আজকের এই ক্রীড়া সামগ্রী বিতরণ তারই একটি অংশ। আমরা চাই, খাগড়াছড়ির ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতার পরিচয় দিক।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন,নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও ক্রীড়াবিদদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির