“শিবচরে নির্বাচনী লড়াইয়ে সরব বিএনপি ; উঠান বৈঠকে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগে নেতারা”
সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর পৌরসভার মেওয়র আওলাদ হোসেন খান এর বাড়িতে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী গন। বক্তব্যে আওয়ামীলীগ নেতাকর্মীরা বিএনপির প্রার্থী নাদিরা আক্তার কে ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানান।
নির্বাচনী উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার। আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আবু জাফর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহবায়ক জহের গোমস্তা,শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বাশার সিদ্দিকীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। তাছাড়া শিবচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিএনপি নেত্রী নাদিরা আক্তারের জন্য ভোট চান এবং আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী কে বিজয় করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিপুল সংখ্যক নারী কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের যে কোনো সমস্যা বা দাবি নিয়ে আমার কাছে আসতে পারবেন,তিনি বলেন ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে হবে,দেশের উন্নয়ন, সমাজের উন্নয়নের জন্য আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আমি আপনাদের বলতে চাই, কারো বিরুদ্ধে হয়রানি মুলক কোন মামলা থাকবে না।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ডে ব্যবস্থা করা হবে, যাতে ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়া যায়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষকদের ভর্তুকির আওতায় আনা হবে। এ সময় তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
উপজেলা বিএনপি সদস্য সচিব সোহেল রানার সঞ্চলনায় উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান বলেন আমি আশা করি, আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে নাদিরা আক্তারকে সংসদে পাঠাবেন।” তিনি সকলকে নিজ নিজ পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে অন্যান্য বক্তারাও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে দলীয় ঐক্য বজায় রেখে মাঠে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply