1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“চাঁদপুর শহরে হাসান আলী মাঠে অবৈধ দোকানপাট, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা”

  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১৬ জন দেখেছেন

“চাঁদপুর শহরে হাসান আলী মাঠে অবৈধ দোকানপাট, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা”

ইমতিয়াজ পাটোয়ারী ফরহাদ,চাঁদপুর জেলা প্রতিনিধি:

চাঁদপুর শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলার মাঠ হাসান আলী মাঠ আজ দখলের হুমকির মুখে। এক সময় যেখানে শিশু-কিশোররা প্রাণভরে খেলাধুলা করত, সেখানে এখন দোকানপাট ও ভিড়-জটলা দখল করে বসেছে।

মাঠের চারপাশ এবং সংলগ্ন ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অসংখ্য চটপটি, ফুচকা, ঝালমুড়ি ও নানা ধরনের অস্থায়ী দোকান। এতে করে একদিকে যেমন মাঠের মূল সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে শিশুরা হারাচ্ছে তাদের খেলাধুলার উপযোগী পরিবেশ।

স্থানীয় অভিভাবকদের ভাষ্য,“আমরা চাই আমাদের সন্তানরা মাঠে খেলুক, সুস্থ থাকুক। কিন্তু এখন মাঠে গিয়ে দেখা যায়—খেলার জায়গার চেয়ে দোকানই বেশি। শিশুরা খেলবে কোথায়?”এ অবস্থাকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন চাঁদপুর শহরের একজন প্রবীণ নাগরিক। তিনি বলেন,“হাসান আলী মাঠ চাঁদপুরবাসীর গর্ব। অথচ আজ এটি অব্যবস্থাপনা ও দখলের শিকার। দোকানদারদের কারণে শিশুদের খেলাধুলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি।”

এছাড়াও, মাঠ সংলগ্ন ফুটপাত দোকানদারদের দখলে চলে যাওয়ায় পথচারীরা চলাফেরা করতে পারছেন না, সৃষ্টি হচ্ছে চরম যানজট। শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের বিশৃঙ্খলা নগর ব্যবস্থাপনার ব্যর্থতাকে স্পষ্ট করে তুলছে।

চাঁদপুরবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন “মাঠ বাঁচাতে হবে। মাঠ বাঁচলে শিশু বাঁচবে, শিশু বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে।”

তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হচ্ছে, যেন হাসান আলী মাঠ ফিরে পায় তার পূর্বের রূপ ও গৌরব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির