1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“কুড়িগ্রাম সদর হাসপাতালে অজ্ঞাত হিসেবে নিথর দেহ পড়ে থাকা যুবকের পরিচয় মিলেছে”

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫০ জন দেখেছেন

“কুড়িগ্রাম সদর হাসপাতালে অজ্ঞাত হিসেবে নিথর দেহ পড়ে থাকা যুবকের পরিচয় মিলেছে”
​ আব্দুল কাদের সিদ্দিকী (মেহেদী)কুড়িগ্রাম।

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম রবিউল ইসলাম মুকুল (৩০)। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিটারী এলাকার বাসিন্দা এবং লেবার অফিসের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের জ্যেষ্ঠ পুত্র।
​হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রবিউল ইসলাম (মুকুল) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভর্তির সময় সঠিক পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় এবং সাথে কোনো আত্মীয় স্বজন না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ‘বেওয়ারিশ’ হিসেবে শনাক্ত করে মরদেহ হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করে রাখেন।
​পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। রবিউলের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, যদি কেউ রবিউলকে চিনে থাকেন তবে যেন দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে যোগাযোগ করেন। অবশেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির