1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

স্বাধীনতা পদকপ্রাপ্ত মুকিত মজুমদারকে জাবিতে সংবর্ধনা”

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০২ জন দেখেছেন

“স্বাধীনতা পদকপ্রাপ্ত মুকিত মজুমদারকে জাবিতে সংবর্ধনা”

“মোঃ শাকিল হোসাইন জাবি প্রতিনিধি”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ইমপ্রেস গ্রুপের অন্যতম পরিচালক মুকিত মজুমদার-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, “প্রকৃতিরও অন্তর্নিহিত মূল্য আছে।”

তিনি বলেন, “নীতিবিদ্যার ভাষায় প্রকৃতিকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। কারণ অন্তর্নিহিত মূল্য তারই থাকে যা সমমূল্যে মূল্যবান, অন্যের ব্যবহার উপযোগিতার জন্য নয়।” উপাচার্য আরও বলেন, “গাছের যেমন স্বার্থ রয়েছে, তেমনি এই বাস্তুসংস্থানে যা কিছু আছে সবারই স্বার্থ আছে এবং তারা নানাভাবে তা প্রকাশ করে।”

প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ এবং প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে মুকিত মজুমদারকে উদ্দেশ করে উপাচার্য বলেন, “আপনার পথচলায় অন্যদের কতটা সম্পৃক্ত ও প্রভাবিত করতে পেরেছেন, তার ওপরই নির্ভর করে প্রকৃত সম্মান অর্জন।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মুকিত মজুমদারের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও কেউ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির