“লালপুর(নাটোর)প্রতিনিধি:”
নাটোরের লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৮ মে ২০২৬ তারিখে লালপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে মোঃ হাবিব (৬০), পিতা-মৃত হাজের প্রাং, গ্রাম-বালিতিতা ইসলাম, থানা-লালপুর, জেলা-নাটোরকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মোহাম্মদ আবীর হোসেন, সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লালপুর, নাটোর তাকে মাদক সেবনের অপরাধে ১০০ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
লালপুর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে
Leave a Reply