1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শফিকুল – রিয়ন”

  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯৬ জন দেখেছেন

“জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শফিকুল – রিয়ন”
‎
‎
‎”জবি প্রতিনিধি”
‎
‎আজ শনিবার (৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অর্থনীতি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি ও ১৭ তম ব্যাচের  সমাজকর্ম বিভাগের  শিক্ষার্থী জোবায়ের ইসনাম রিয়নকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
‎
‎উপদেষ্টামণ্ডলী হাসিব সরকার, মোঃ মাসুদুল ইসলাম, আহসান মল্লিক,মিয়া মোঃ রাসেল, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, আল- আমিন মিয়া এবং সাবেক সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাকিল খান এ কমিটির অনুমোদন দেন।
‎
‎উপদেষ্টা মিয়া রাসেল বলেন, ‘জামালপুর জেলা ছাত্র কল্যাণকে সুসংগঠিত করার লক্ষ্যে সকল সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা ছাত্র কল্যাণকে এগিয়ে নিয়ে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলা ছাত্র কল্যাণ  ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।জেলা ছাত্র কল্যাণ পরিষদ জামালপুর জেলার সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে।’
‎
‎উপদেষ্টা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সহকারী মোঃ মাসুদুল ইসলাম বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার সকল শিক্ষার্থীর আস্থা ও নির্ভরতার সুশীতল ছায়া হচ্ছে ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ’। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নতুন প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
‎​নবগঠিত এই কমিটির ওপর পূর্ণ আস্থা রেখে আমি বিশ্বাস করি, আগামীর দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে তারা আপসহীন ভূমিকা পালন করবে। জেলা ছাত্রকল্যাণের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় জামালপুর জেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
‎​নতুন কমিটির প্রতি রইল নিরন্তর শুভকামনা।
‎
‎
‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম রিয়ন বলেন, ‘আমি চাই এই সংগঠনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আদর্শ ও রোল মডেল ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম চালু, ক্যারিয়ার গাইডলাইন এবং দক্ষতা উন্নয়নমূলক ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবো।’
‎
‎নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমার কাছে আবেগের একই সাথে দায়িত্বের একটি জায়গা। সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে জেলা কল্যাণকে আরও কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্য, সহযোগিতা ও শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দিয়েই আমরা সামনের পথ এগিয়ে নিতে চাই

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির