“মানিকগঞ্জে পাওনা টাকা চাওয়ায মিথ্যে মামলা ও হত্যার হুমকি”
“মাহাবুব আলম তুষার
মানিকগঞ্জ প্রতিনিধি”
মানিকগঞ্জে বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় মনির হোসেন, পিতা -জাফর আলম এর উপর মারধর ও মিথ্যে মামলার হুমকির অভিযোগ, একই এলাকার বাসিন্দা মোঃ হাশেম, পিতা -বাচ্চু ফকির এর বিরুদ্ধে। ঘটনা সূত্রে জানা যায়, বিবাদী হাসেম , মনির হোসেনকে ব্যাংক এশিয়া থেকে ১০ লক্ষ টাকা ঋণ উঠিয়ে দেওয়ার কথা বলে এক লক্ষ বিশ হাজার টাকা নেয়, তিন বছর যাবত আজ দেই কাল দেই বলে, ঘুরাচ্ছে উক্ত টাকা চাইতে গেলে তিনি ব্ল্যাংক স্টাম্পের সিগনেচার দিয়ে বলেন টাকা না দিলে মামলা করে দিয়ো।
গত ৬/৫/২৬ ইং তারিখে বিকাল আনুমানিক পাঁচ ঘটিকার সময় উক্ত পাওনা টাকা চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারার হুমকি প্রদান করে, এক পর্যায়ে হাসেম বিবাদী মনিরকে মারতে আসে, মনির নিজের আত্মরক্ষার্থে তাকে ফিরাইতে গেলে তাহার মুখে হাতের খামচি লাগে, এতে বিবাদী রাগান্বিত হয়ে মনিরের হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে ফেলে। পরবর্তীতে মনিরকে মিথ্যে মামলার হুমকিও প্রদান করে, বিবাদী হাসেম এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে এইরকম করে অনেকের টাকা জালিয়াতি করে নিয়ে রেখেছে।এ ঘটনায় ভুক্তভোগী সঠিক বিচার চেয়েছেন।
Leave a Reply