1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

আধ্যাত্মিক সুধায় সিক্ত হলো চাপিতলা: ১৯তম ওরশ মোবারকে ভক্তদের উপচে পড়া ভিড়”

  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯৩ জন দেখেছেন

“আধ্যাত্মিক সুধায় সিক্ত হলো চাপিতলা: ১৯তম ওরশ মোবারকে ভক্তদের উপচে পড়া ভিড়”

“সাইদুজ্জামান ভুইয়া, কুমিল্লা প্রতিনিধি”

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন চাপিতলায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে উদযাপিত হলো হযরতুল আল্লামা খাজা শাহ আলহাজ্ব কাজী মো: সিরাজ উদ্দিন চিশতি (রহ.)-এর ১৯তম বার্ষিক ওরশ মোবারক। গত মঙ্গলবার চাপিতলা চিশতিয়া নেজামীয়া দরবার শরীফে গিলাফ চড়ানো ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই মহান আধ্যাত্মিক সাধকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্ত-অনুরাগীরা।

ওরশ মোবারকের প্রধান আকর্ষণ ‘গিলাফ চড়ানো’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরবার শরীফের সুযোগ্য মোতওয়াল্লী পীরজাদা কাজী মো: ইউসুফ। তার সাথে শাহজাদাদের এক মিলনমেলায় পরিণত হয় দরবার প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন, শাহজাদা কাজী আশরাফুল আবেদীন, শাহজাদা কাজী ফজলুল বারী, শাহজাদা কাজী মাওলানা লুৎফুল বারী, শাহজাদা কাজী আহসানুল আবেদীন।

এছাড়াও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এমকেআই জাবেদ, আলহাজ্ব কাজী সাইয়েদুল ইসলাম, আলহাজ্ব জিয়াউল হক এবং আলহাজ্ব মোসলেম মিয়াসহ স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য ভক্তবৃন্দ।

অনুষ্ঠানের এক পর্যায়ে হযরতুল আল্লামা কাজী মো: সিরাজ উদ্দিন চিশতি (রহ.)-এর জীবন ও দর্শনের ওপর বিশেষ মানপত্র পাঠ করেন বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ এ কে আজাদ। তার কণ্ঠে মরহুম পীরের আধ্যাত্মিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

পুরো অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন, মাওলানা হামিদুর রহমান সিরাজী। ওরশের সমাপনী অধিবেশনে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জুরাইন দরবার শরীফের মোতওয়াল্লী শাহজাদা শহীদুর রহমান সেলিম।

দরবার শরীফ সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও ওরশ মোবারক উপলক্ষে দিনব্যাপী জিকির-আসকার, মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আসা হাজারো মুরিদান ও ভক্তরা এই আধ্যাত্মিক মাহফিলে অংশ নিয়ে পরম শান্তি লাভ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির