“লালপুরে পদ্মানদীতে মৎস্য রক্ষা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস”
“লালপুর(নাটোর)প্রতিনিধিঃ”
নাটোরের লালপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে পদ্মানদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন আবির হোসেন সরকারি কমিশনার (ভূমি) লালপুর ,নাটোর, সার্বিক সহযোগিতা করেন লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব এস. এম. মাহমুদুল হাসান। অভিযান চলাকালে নদী থেকে ২২টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালসমূহ বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা, মাছের প্রজনন বৃদ্ধি এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
Leave a Reply