1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

 

“রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান”

 

“মোঃ জাহিদুর রহিম মোল্লা

জেলা রাজবাড়ী”

রাজবাড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হয়েছেন সরকারী আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদুজ্জামান।

গতকাল ১৩ই মে দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।

শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক(কলেজ) নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত অনন্দিত এবং গর্ববোধ অনুভব করছি। এটি শুধু একটি পুরস্কার বা সম্মাননা নয়, এটি আমার জন্য একটি অনুপ্রেরণা এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি।

আমি মনে করি এই মূল্যায়ন একজন শিক্ষককে আরও বেশি কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল হওয়ার

প্রেরণা যুগাবে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীবসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্মাননা পাওয়ার পর শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অর্জন কলেজের শিক্ষার মানোন্নয়নে আরও ভূমিকা রাখবে ইতিবাচক।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির