1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে  হত্যার অভিযোগ, মামা আটক”

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে  হত্যার অভিযোগ, মামা আটক”

“মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি–হারুন রশীদ শেখ”

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামা  রাজা মিয়া(৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘটনাস্থলে থেকে রাজা মিয়াকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ ।

শনিবার (১৬ মে) বিকাল ৩ টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয় । বিকাল ৪ টায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ । এ সময় ঘটনার জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ ।

নিহত কিশোরী  ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে।  পরিবার সূত্রে জানা যায়, রাজা মিয়া  খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের পুত্র ।  প্রায় ৬ বছর ধরে  রাজা মিয়া নিহত কিশোরীদের  পরিবারের সঙ্গে বসবাস করতেন।

বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়র্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান,‘নিহত কিশোরীকে ধর্ষনের পর হত্যার আলামত পাওয়া গেছে ।

ঘটনার পর এলাকায় জনতার  উত্তেজনা  শুরু করে ।  পুলিশ দ্রæতার সাথে সৎ মামা রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় ।

এ ঘটনায় পরিবারের সদস্যদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রæত রাজা মিয়ার শাস্তি চান ।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.শাহ আলী  ঢাকা পোস্টকে বলেন,  এ ঘটনায় নিহতের সৎ মামাকে আটক করা হয়েছে।  ধর্ষনের আলামত পাওয়া গেছে। যে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সেই দড়িটিও উদ্ধার করা হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে   ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে । এ ঘটনায় সৎ মামা আটক আছে ।  মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ  সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির