1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

বারহাট্টা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে সেলিনা আক্তারের যোগদান”

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৩৭ জন দেখেছেন

“বারহাট্টা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে সেলিনা আক্তারের যোগদান”

“(পলাশ পাল, জেলা প্রতিনিধি)” নেত্রকোণার বারহাট্টা উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামানের স্থলে আজ ১৭ মে রবিবার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের আদেশে, বারহাট্টা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন সেলিনা আক্তার। উপজেলা প্রশাসনের পক্ষ হতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। সেলিনা আক্তার তার বিগত কর্মজীবনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন এবং পরবর্তী ২০২৩ সাল হতে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মকালীন সময় অতিবাহিত করে আসছিলেন ।নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান উপলক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী আব্দুল বাতেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নূরুল আমিন, রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুল রহমান রাজু। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার পদে এটি তার দ্বিতীয় কর্মস্থল।উনি টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা। নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার জানান,দল মত নির্বিশেষে সকলের সহযোগিতায় বারহাট্টা উপজেলার সার্বিক উন্নয়ন করার সর্বাত্মক চেষ্টা করবেন। এজন্য তিনি উপজেলা বাসীর কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির