1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

নওগাঁর বদলগাছীতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কিশোরী ক্লাব গঠন”

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৮ জন দেখেছেন

“নওগাঁর বদলগাছীতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কিশোরী ক্লাব গঠন”

“মোঃ সারোয়ার হোসেন অপু 

 জেলা প্রতিনিধি, নওগাঁ ।”

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় গ্রামীন ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি এবং মান সম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮-০৫- ২০২৬ ইং তারিখ রবিবার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডাপুর সাবিত্রি উচ্চ বালিকা বিদ্যালয়ে কিশোরী ক্লাব গঠনের নিমিত্তে বিদ্যালয়টির হলরুমে  স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় বিডিও এবং গণসাক্ষরতা অভিযান যৌথ ভাবে এ সভাটির আয়োজন করে।

সভায় কিশোরী ক্লাব গঠনের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিডিও’র জেলা সমন্বয়কারী শামসুল হক এবং ম্যানেজার আসুফুদ্দোলা। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাইনুন্নাহার।

আলোচনায় বিদ্যালয়ের কিশোরীদের অংশ গ্রহণমূলক শিক্ষা কার্যক্রম জোরদার, সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে কিশোরী ক্লাবের ভূমিকা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, কিশোরী ক্লাবের মাধ্যমে কিশোরীদের বয়োসন্ধী কালীন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান অর্জন, দায়িত্ববোধ, সামাজিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ গড়ে তোলা সম্ভব, যা দীর্ঘমেয়াদে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মানকে আরও শক্তিশালী করবে।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা কিশোরী ক্লাব কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ তুলে ধরেন।

সভা শেষে মায়শা মায়া (নবমশ্রেণী) সভাপতি ও কুমারী তমা রানী (অষ্টমশ্রেণী)কে সম্পাদক করে উক্ত বিদ্যালয়ে ১৭ সদস্যবিশিষ্ট  কিশোরী ক্লাব গঠন করা হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকায় শিক্ষার মান,পরিবেশ উন্নয়ন এবং কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন এলাকার বিশিষ্টজনরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির