1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

নেত্রকোণার বারহাট্টায় তিনদিন ব্যাপী ভূমিসেবা২০২৬ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত।”

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৬ জন দেখেছেন

“নেত্রকোণার বারহাট্টায় তিনদিন ব্যাপী ভূমিসেবা২০২৬ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত।”

“(পলাশ পাল,জেলা প্রতিনিধি)” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৯ মে মঙ্গলবার বারহাট্টায় এক ব্যাপক বর্ণাঢ্য আয়োজন এর মাধ্যমে মাধ্যমে ভূমি সেবা মেলা ২০২৬ এবং ভূমি সংক্রান্ত জন সচেতনতা তৈরীর লক্ষে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।যা উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে ফিরে আসে । উক্ত
র‍্যালিতে অংশ নেন বারহাট্টা নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,ডা.মো: মমিনুর রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম গোলাম হোসাইন, বারহাট্টা থানার নবনিযুক্ত অফিসার ইন চার্জ চম্পক দাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বারহাট্টা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার প্রমূখ।
র‍্যালি পরবর্তী পূর্ব ঘোষণা অনুযায়ী, সারা দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে উক্ত মেলার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বর্তমান সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান।
প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বারহাট্টা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই বর্তমান সরকারের এই মহতি আয়োজনের উদ্যোগ। মেলায় আগত সেবাকাঙ্ক্ষিত নাগরিকদের জন্য থাকবে, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত বৈধ অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও থাকবে।উল্লেখ্য যে আজ ১৯ মে মঙ্গলবার থেকে আগামী ২১ মে ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত মোট তিন দিন এই ভূমি মেলার সকল কার্যক্রম অব্যাহত থাকবে। তাই ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সেবা প্রার্থীরা একই জায়গায় প্রায় সব ধরনের সমাধান নিশ্চিত করতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির