“টিচ ফর বাংলাদেশ ও জবি রোভার স্কাউটের যৌথ উদ্যোগে দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত”
“জবি প্রতিনিধি,”
টিচ ফর বাংলাদেশ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের যৌথ উদ্যোগে “A.C.E (Amplify Competence for Employability)” শিরোনামে একটি দক্ষতা উন্নয়ন (সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ মে,২০২৬ সোমবার)বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে মোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
টিচ ফর বাংলাদেশ (Teach For Bangladesh) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে “A.C.E (Amplify Competence for Employability)” শিরোনামে একটি দক্ষতা উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সেমিনার হলে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি। এতে মোট ১০০ জন শিক্ষার্থী প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রফেশনাল কমিউনিকেশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি, কমিউনিটি এঙ্গেজমেন্ট ও কনশাস (আত্মসচেতন) লিডারশিপ বিষয়ে নির্বাচিত প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় দক্ষতার সম্পর্কে আলোচনা করা হয়।
উল্লেখ্য, A.C.E (Amplify Competence for Employability) উদ্যোগটি টিচ ফর বাংলাদেশ ও কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি’র (Commercial Bank of Ceylon, PLC) সহযোগিতায় পরিচালিত একটি জাতীয় পর্যায়ের কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেশাগত যোগাযোগ, আর্থিক সচেতনতা, সামাজিক সম্পৃক্ততা এবং নৈতিক নেতৃত্ব উন্নয়নের মাধ্যমে তাদের কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় প্রস্তুত করা।
টিচ ফর বাংলাদেশের রিক্রুইটম্যান্ট এন্ড ইউথ মোবিলাইজেশনের ম্যানেজার মোঃ ইজাজ মাহমুদ এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, টিচ ফর বাংলাদেশ বিশ্বাস করে, বাংলাদেশের সকল শিশুর জন্য একটি মানসম্মত শিক্ষা পাওয়ার অধিকার আছে। এই লক্ষ্যে আমরা একটি লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করেছি, যার নাম ‘ফেলোশিপ প্রোগ্রাম’। এই প্রোগ্রামে দুই বছরের জন্য একজন গ্রাজুয়েট লিডারকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে পাঠানো হয়।
এই লিডারদের খুঁজে বের করতে এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ ও প্রশিক্ষণ সেশন আয়োজন করে থাকি। এবার আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে A.C.E (Amplify Competence for Employability) শিরোনামে নতুন একটি প্রোগ্রাম চালু করেছি। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চাকরির জগতে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা—যেমন প্রফেশনাল কমিউনিকেশন, ফাইন্যানসিয়াল লিটারেসি, কমিউনিটি এঙ্গেজমেন্ট ও নৈতিক নেতৃত্ব—এই বিষয়গুলোর উপর ভিত্তি করে অ্যাডভান্স লেভেলের চিন্তাধারা ও দক্ষতা গঠনের চেষ্টা করেছি।
আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি। মাত্র চার দিনের মধ্যে আমরা প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন পাই, যদিও প্রথমে মাত্র শতজন শিক্ষার্থীকে নেয়ার পরিকল্পনা ছিল। তবু আমরা ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এর ধারাবাহিকতায় আরও এমন প্রোগ্রাম আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করব।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি মাহবুব হাওলাদার বলেন, আমি অত্যন্ত খুশি যে টিচ ফর বাংলাদেশ আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করেছে। এ কোলাবোরেশনের মাধ্যমে আমাদের অনেক রোভার স্কাউট সদস্য দক্ষতা উন্নয়নমূলক একটি কোর্স সেশনে অংশগ্রহণ করতে পেরেছে। এতে তাদের পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আমি আশা ব্যক্ত করছি।
Leave a Reply