1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

মানিকগঞ্জে ১৪২ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের শিক্ষাবৃত্তি”

  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৮ জন দেখেছেন

“মানিকগঞ্জে ১৪২ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের শিক্ষাবৃত্তি”

“আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার”

মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৪২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, চিকিৎসক ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. শহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল আলীম, মো. আতাউর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ বৃদ্ধি এবং মেধার বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে এসএসসি পাস করা ৮৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ৬ লাখ ৮৮ হাজার টাকা এবং এইচএসসি পাস করা ৫৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ফলে মোট ১৪২ জন শিক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য কামনা করে অতিথিরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির