1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

মানিকগঞ্জে বিএনপি’র নেতা ও কিশোর গ্যাং এর হামলায় একই পরিবারের ৬ জন গুরুতর আহত।”

  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৭ জন দেখেছেন

“মানিকগঞ্জে বিএনপি’র নেতা ও কিশোর গ্যাং এর হামলায় একই পরিবারের ৬ জন গুরুতর আহত।”

“মাহাবুব আলম তুষার
মানিকগঞ্জ প্রতিনিধি,”

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক স্বেচ্ছাসেবক দলের ও বিএনপি নেতা অ্যাডভোকেট ফারুক হোসেন, স্থানীয় মেম্বার ও তার সঙ্গে থাকা প্রায় ১৫-২০ জন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে নাসির উদ্দীন দেওয়ানের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন নাসির উদ্দীন দেওয়ান, মুকুল হাসান ও মেহেদি হাসান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত ফারুক হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির