“শিশু রামিসা হত্যার প্রতিবাদে আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখার মানববন্ধন”
“বিশেষ প্রতিনিধি : এম আর ইউ মাসউদ”
শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে, শনিবার আন-নাহদা মডেল মাদরাসা, বালিকা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।
বালিকা শাখার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন-এর তত্ত্বাবধানে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের এডমিন অফিসার কামরুজ্জামান মুজাহিদ, আন-নাহদা মডেল মাদরাসা বালক শাখার প্রিন্সিপাল মোঃ রায়হান উদ্দিন মাসউদ এবং হিফয শাখার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইন।
মানববন্ধনে বক্তারা শিশু ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা ও ন্যায়বিচারের আহ্বান জানায়।
Leave a Reply