1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

অন্তর্জাতিক ওয়ান হেলথ প্রতিযোগিতায় পবিপ্রবির বাজিমাত”

  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২০০ জন দেখেছেন

“অন্তর্জাতিক ওয়ান হেলথ প্রতিযোগিতায় পবিপ্রবির বাজিমাত”

“মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)”

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ওয়ান হেলথ নেটওয়ার্ক “SEAOHUN” আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা “SEAOHUN 2026 Regional Student Competition: One Health Campus-to-Community (OH-C2C) Challenge”-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল “OneHealthVillage” চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দলটির অধিকাংশ সদস্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী হওয়ায় এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্যও বিশেষ সম্মান বয়ে এনেছে।
মানব, প্রাণী ও পরিবেশগত স্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনায় এনে কমিউনিটি পর্যায়ে উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর কারিগরি সহযোগিতা এবং Chevron-এর অর্থায়নে পরিচালিত হয়।
বাংলাদেশের বিজয়ী দল “OneHealthVillage” প্রকল্পের শিরোনাম ছিল “OneHealthVillage: A Community-Led Interactive One Health Education Initiative in Rahamatpur & Madhabpasha, Babugang Upazila, Barishal”। প্রকল্পটির নেতৃত্ব দেন পবিপ্রবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাইমুন হাসান।
দলের অন্যান্য সদস্যরা হলেন— শের-ই-বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী মো. জেসান ফারদিন, পবিপ্রবির রুফাইদা জেরিন, সামিয়া হক, মুহাইমিনুল ইসলাম, জুবায়ের মাহমুদ নির্জাস ও জয় মঙ্গল কুণ্ডু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজিদ বিন সাইফ। দলটির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন পবিপ্রবির মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমি।
প্রকল্পটির মাধ্যমে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও মাধবপাশা ইউনিয়নে ওয়ান হেলথ শিক্ষা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জলাতঙ্ক, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, লেপ্টোস্পাইরোসিসসহ বিভিন্ন জুনোটিক রোগ প্রতিরোধ এবং পরিবেশগত স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উঠান বৈঠকভিত্তিক ইন্টারঅ্যাকটিভ শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, ডিজিটাল সচেতনতামূলক ভিডিও প্রচার এবং স্থানীয় ওয়ান হেলথ লিডার তৈরির পরিকল্পনা রয়েছে।

দলনেতা মো. সাইমুন হাসান বলেন, “আন্তর্জাতিক এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের সুপারভাইজার ড. ফারজানা ইসলাম রুমি ম্যামের দিকনির্দেশনা এবং টিমের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আমি এএমআর ও ওয়ান হেলথ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম। ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের জন্য কাজ করতে চাই।”

এ বিষয়ে প্রফেসর ড. ফারজানা ইসলাম রুমি বলেন,
“এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের ‘OneHealthVillage’ টিমের শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতা, পরিশ্রম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছে। আমি বিশ্বাস করি, এই প্রকল্প শুধু একটি প্রতিযোগিতার অর্জন নয়; বরং এটি কমিউনিটি পর্যায়ে টেকসই ওয়ান হেলথ চর্চার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি টিমের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করি তারা ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

উল্লেখ্য, SEAOHUN-এর এ আঞ্চলিক প্রতিযোগিতায় নির্বাচিত নয়টি দলকে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার অনুদান, আন্তর্জাতিক পর্যায়ের মেন্টরশিপ এবং ২০২৬ সালের আঞ্চলিক নলেজ-শেয়ারিং প্ল্যাটফর্মে তাদের কার্যক্রম উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। SEAOHUN-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, “OneHealthVillage” প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ওয়ান হেলথ শিক্ষার একটি টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রয়োগযোগ্য মডেল হিসেবে বিবেচিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির