1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ”

  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩৮ জন দেখেছেন

“লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ”

“লালপুর(নাটোর)প্রতিনিধিঃ”

​বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল থেকে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নাটোর জেলা শাখার আয়োজনে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় এই মানবিক কর্মসূচী পালিত হয়। ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় ৪ শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। একই সাথে রোগীদের মাঝে প্রায় ৩ লক্ষাধিক টাকার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এসময় এই মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।

আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে স্থানীয় অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে নুন্যতম চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে ড্যাবের এই ধরণের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
​
​চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব শুকুর আলী বলেন, ​”টাকার অভাবে এতদিন ভালো ডাক্তার দেখাতে পারি নাই। আজকে ফ্রিতে ডাক্তার দেখানোর পাশাপাশি দামী দামী ওষুধও পাইছি। আমাদের মতো গরীব মাইনষের জন্য এই ক্যাম্প খুব উপকার করলো।”
​আরেকজন বৃদ্ধা রোগী রোকেয়া বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, ​”বিনা পয়সায় ডাক্তার ও ওষুধ পাইছি তাতে আমি অনেক খুশি। আল্লাহ ওনাদের ভালো করুক।”
এসময়, ড্যাব নাটোর জেলা শাখার নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির