1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

লালপুরে অটোভ্যান ছিনতাই, চালককে বেঁধে রেখে মোবাইল ও নগদ টাকা লুট”

  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন

“লালপুরে অটোভ্যান ছিনতাই, চালককে বেঁধে রেখে মোবাইল ও নগদ টাকা লুট”
“লালপুর(নাটোর)প্রতিনিধি:” নাটোরের লালপুরে এক অটোভ্যান চালককে মারধর করে আম গাছের সঙ্গে বেঁধে রেখে তার অটোভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩১ মে ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে লালপুর থানার মঞ্জিলপুকুর-খা পাড়া হাইওয়ে সড়ক সংলগ্ন বাকনাই এলাকার একটি কাঁচা রাস্তার পাশে লুৎফর রহমান মাস্টারের আমবাগানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অটোভ্যান চালক মোঃ কলিমদ্দিন (৫৬), পিতা-মৃত আজাহার প্রামানিক, গ্রামের বাড়ি বড়বড়িয়া, সালামপুর, লালপুর, নাটোর। তিনি জানান, কচুয়া বাজার থেকে দুইজন অপরিচিত ব্যক্তি যাত্রীবেশে তার ব্যাটারিচালিত অটোভ্যান রিজার্ভ করে। পরে মঞ্জিলপুকুর-খাপাড়া হাইওয়ে সড়কে পৌঁছালে আরও ছয়জন অজ্ঞাত ব্যক্তি অটোভ্যানে ওঠে। মোট আটজন যাত্রী নিয়ে কাঁচা রাস্তা দিয়ে কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে তাকে জোরপূর্বক নামিয়ে আমবাগানের ভেতরে নিয়ে যায়।

সেখানে দুর্বৃত্তরা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে এবং একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যান, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা মোঃ সাব্বির (২৮) ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে খবর দেন। তাদের সহায়তায় কলিমদ্দিনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী জানান, ছিনতাইকারীদের কাউকেই তিনি চিনতে পারেননি। ছিনতাই হওয়া অটোভ্যানটির আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং ছিনতাই হওয়া মালামালও উদ্ধার হয়নি।

লালপুর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির