“শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ছাপড়হাটীতে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল”
“ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ”
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রায় ২০০ জন গরিব, অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির আয়োজনে শোভারগঞ্জ বাজার চৌরাস্তায় এ খাদ্য বিতরণ করা হয়। এর আগে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব,গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর ইসলাম প্রামানিক। ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এফ আই জাহাঙ্গীর মন্ডল, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির, ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুকুল মিয়া, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহাঙ্গীর, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম,ছাপড়হাটী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান প্রমুখ।
Leave a Reply