1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

লালপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২৯ জন দেখেছেন

“লালপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত”

“লালপুর(নাটোর)প্রতিনিধি:”
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ জুন ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা কার্যক্রম, সরকারি বিভিন্ন উদ্যোগের প্রচার-প্রচারণা এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন স্থানীয় সমস্যা, জনসেবার মানোন্নয়ন এবং তথ্যপ্রাপ্তির বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির