1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

বগুড়ার ধুনটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন” ‎                                          

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

“বগুড়ার ধুনটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন”
‎                                          

“আশেকে এলাহী শিবলী- ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া):‎”
বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে এবং ঢাকায় ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ার ধুনটে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১০ টায় ধুনট উপজেলার ইসলামী ব্যাংক শাখার সামনে সচেতন গ্রাহক ফোরাম, ধুনট-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম বাচ্চু এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল করিম।
‎মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, এম.এ রাশেদ, আব্দুর রশিদ ও ফিরোজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা কাঠামো পরিবর্তনের মাধ্যমে প্রকৃত উদ্যোক্তাদের সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে। এর ফলে দেশের অন্যতম বৃহৎ এই শরিয়াহভিত্তিক ব্যাংকটি আর্থিক সংকটে পড়েছে বলে তারা দাবি করেন।
‎তারা আরও বলেন, ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনায় বিভিন্ন সিদ্ধান্তের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বক্তারা ইসলামী ব্যাংককে পূর্বের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের আহ্বান জানান।
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলসহ ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
‎মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির