1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ধুনটে প্রকাশ্যে দিনের বেলায় মাদক দ্রব্য বিক্রয়ের দৃশ্য ভিডিও ধারণ করায় হামলা চালিয়ে সাংবাদিককে আহত, মাদক ব্যবসায়ী গ্রেফতার”

  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৭ জন দেখেছেন

“ধুনটে প্রকাশ্যে দিনের বেলায় মাদক দ্রব্য বিক্রয়ের দৃশ্য ভিডিও ধারণ করায় হামলা চালিয়ে সাংবাদিককে আহত, মাদক ব্যবসায়ী গ্রেফতার”

“ধুনট (বগুড়া) প্রতিনিধি:” বগুড়ার ধুনটে প্রকাশ্যে দিনের বেলায় মাদক দ্রব্য বিক্রয়ের দৃশ্য ভিডিও ধারণকালে হামলা চালিয়ে সাংবাদিক গোলাম রব্বানীকে (৪৮) আহত করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ সময় আহত সাংবাদিকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে আল আমিন (৩৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই রবিউল হাসান বাদি হয়ে আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।  সোমবার (৮জুন) সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আল আমিন গোসাইবাড়ি মাস্টারপাড়ার ইব্রাহীম হোসেনের ছেলে। আহত সাংবাদিক গোলাম রব্বানী একই এলাকার পূর্বগুয়াডহরী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দৈনিক নববানী ও মানাস মিডিয়ার উপজেলা প্রতিনিধি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আল আমিন পেশায় একজন ট্রাক চালক। সে বিভিন্ন জেলায় ট্রাক চালানোর কারণে দেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। আল আমিন বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা ও সরবরাহ করে থাকে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে সে গোসাইবাড়ি বাজার এলাকাতেও প্রকাশ্য বিভিন্ন ধরণের মাদক দ্রব্য বিক্রয় করে। এ অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রয় করছিল আল আমিন। এ সময় সাংবাদিক গোলাম রব্বানী ওই দৃশ্য ভিডিও ধারণ করতে থাকেন। তখন আল-আমিন ক্ষুব্ধ হয়ে গোলাম রব্বানীর ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে। আহত গোলাম রব্বানীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হামলা চালিয়ে সাংবাদিককে আহত করার মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আসামি আল আমিনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির