1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালপুরে জুয়া ও মাদকবিরোধী অভিযানে ৪ জনকে দণ্ড”

  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৬ জন দেখেছেন

“লালপুরে জুয়া ও মাদকবিরোধী অভিযানে ৪ জনকে দণ্ড”

“লালপুর(নাটোর)প্রতিনিধিঃ”

নাটোরের লালপুরে জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এবং লালপুর থানা পুলিশের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৩ জনকে আটক করা হয়।
অভিযানকালে মাঝগ্রামের গেদুপট্টি এলাকায় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার আলামত হিসেবে তাস এবং নগদ ১২ হাজার ৬৫ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩ ধারা অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

অপরদিকে, একই দিনে উপজেলার সুন্দরবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় মো. আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও জুয়ার মতো অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির